চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে ১৭১ কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি পালিত হচ্ছে। হেলথ কেয়ার প্রভাইডাররা অফিসে আসলেও রোগী দেখছেন না। ফলে গ্রামের মানুষ চরমভাবে বিপাকে পড়েছেন।
এর আগে রোববার তারা সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করে।
হেলথ কেয়ার প্রভাইডাররা জানিয়েছেন, তাদের এ কর্মসূচি চলবে আগামী ১৬ ফেব্রয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ১৮ ফেব্রুয়ারি লাগাতার কর্মবিরতি শুরু হবে। সোমবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সদরের খাজুরা ও কাপাশহাটিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় সিএইচসিপি’রা উপস্থিত থাকলেও কোন সেবা দিচ্ছে না। ফলে দূর-দূরান্ত থেকে আগত সব বয়সী রোগীরা ভোগান্তিতে পড়ে।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলায় ১৭১ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
এআই





