নড়াইলের নড়াগাতী হতে অপহরন হওয়া ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতী (১১) কে ঢাকা হতে উদ্ধার করা হয়েছে। অপহরনের এক মাস পর উদ্ধার করে তাকে সোমবার (২৫ অক্টোবর) নড়াইল সদর হসপতালে আনা হয় মেডিকেল করার জন্য।

জান্নাতী নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের মকিত সরদারের কন্যা। সে স্থানীয় কান্দুরী শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

নড়াগাতী থানা ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায় গত ২৬সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে জান্নাতীকে অপহরন করা হয়। এ ঘটনায় জান্নাতীর পিতা মকিত সরদার বাদী হয়ে ওই দিনই নড়াগাতী থানায় একই গ্রামের (কলাবাড়িয়া) আসলাম তালুকদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মামলা করেন। এরপর তার পরিবার ও পুলিশ বিভিন্ন স্থানে জান্নাতীর সন্ধান চালাতে থাকে।

জান্নাতী সুযোগ বুঝে অপহরন চক্রের আস্তানা হতে পালিয়ে এক অজ্ঞাত লোকের নিকট আশ্রয় নেয়। ওই বক্তির দেয়া তথ্য মত ঢাকায় গিয়ে রবিবার (২৪ ক্টোবর) রাতে জান্নাতীকে নড়াইল আনা হয়। নড়াগাতী থানার এসআই খায়রুল জানান, ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা শেষে এবং তার দেয়া তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মূল আসামী আসলাম অত্যন্ত দুঃশ্চরিত্রের মানুষ। তার বিরূদ্ধে এলাকায় ও পুলিশের নিকট নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে। দুই সন্তানের জনক আসলাম এ পর্যন্ত ৩টি বিয়ে করেছে।

এমবিএইচ