রোববার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, এই মুহূর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০-৮০০ পোশাক শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী - উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ডাইভারশন অনুসরণের অনুরোধ জানিয়ে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁও এর দিকে চলাচল করা যাবে।

কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে।

এস