গাইবান্ধার পলাশবাড়ীতে ২০১৪-১৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় এডিপির অর্থায়নে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী ফুটবল,ভলিবল, ক্রিকেটসেট ও বৈদ্যুতিক ফ্যান বিতরন করা হয়।
গতকাল বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে পলাশবাড়ী বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, সাতার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি মাসুদার রহমান মাসুদ, সাংবাদিক আঃ রাজ্জাক আলী প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এ সব সামগ্রীর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করনে সবার সহযোগিতা কামনা করেন।
এমএ





