কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ হাসান টেনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে ৪টা দিকে উপজেলার পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত টেনি উপজেলার ছাতারপাড়া এলাকার আলম মণ্ডলের ছেলে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা মাঠে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে মিরাজ হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধ‍ার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, মিরাজ হাসানের বিরুদ্ধে দৌলতপুর, ভেড়ামাড়াসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।

এমবি