রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় অভিযুক্ত কালাবাবুসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। সকাল থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে কালাবাবু পুলিশকে জানিয়েছে, চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় কালাবাবু ও তার সহযোগীরা বিল্লাল হোসেন, মুন্না ও বৃষ্টিকে গুলি করে হত্যা করেছে।
রমনা জোনের ডিসি মারুফ হাসান বলেন, সকাল থেকে কালাবাবু ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা এ হত্যাকা- ঘটিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা-সংলগ্ন সোনালীবাগে অবস্থিত ৭৮ নম্বর বাড়িতে ঢুকে বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করে খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ