হবিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৪ আসামিকে গ্রেফতার করেছে ৯টি থানার পুলিশ। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত এবং অন্যান্য মামলার ১২জন আসামি রয়েছে।

কেএইচ