বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহান কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের ছবদুলের ছেলে এবং চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে সোহান কুতুপুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘুঘুমারী গ্রামের মাঠে আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ জিয়াদুল ইসলাম জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ