নারায়ণগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে ইমরান (২৬) নামে এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ইমারান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আদমজীনগরের বিহারী কলোনীর আব্দুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার মো. আসাদুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের একটি মারামারি মামলা বিচারাধীন থাকা অবস্থায় ইমরান জেল হাজতে ছিলেন।
শনিবার জেল হাজতে ডাক্তার দেখানো জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় নিরাপত্তা রক্ষীকে বলে বাথরুমে যান। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় দরজা ভেঙে দেখা যায় বাথরুমের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছটফট করছেন।
এ সময় সেখান থেকে নামিয়ে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওএফ





