প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি। তারা চায় প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করা হোক। কিন্তু এতো মেডিকেল কলেজ করা হলে ডাক্তার কই পাবে আর রোগিই বা কই পাবে?

তিনি বলেন, চিকিৎসা দেয়ার পরিবর্তে তখন মানুষকে মারতে হবে। এ জন্য আপাতত রাজশাহী ও চট্টগ্রামে দু'টি মেডিকেল বিশ্ববিদ্যালয় খোলা হবে। কিন্তু মেডিকেল কলেজ নয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 'শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার ২০১৪' প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আয় বেড়েছে। খাদ্যের জন্য মানুষকে আর হাহাকার করতে হয় না। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করি। কিন্তু বিএনপি এসে তার পিছিয়ে দেয়।

শেখ হাসিনা বলেন, প্রথমে আঠারো হাজার ক্লিনিক করার টার্গেট করেছিলাম কিন্তু এগার হাজার ক্লিনিক তৈরি করা হয়েছিল। পরে বিএনপি সরকার এসে সেগুলো আবার বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু পায়। কিন্তু আমি চিন্তা করে পারি না যে, কিভাবে একটি সরকার দেশের মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। যা বিএনপি আসলে করে থাকে।

এআই/ এআর