খুলনায় রূপসা উপজেলা মৎস্য দফতর ও কোস্টগার্ডের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের সামনের সড়কের ওপর রাখা ট্রাক থেকে এ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও কোস্টগার্ডের রূপসা কন্টিনজেন্ট কমান্ডার আবু তালেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আবু তালেব বলেন, রূপসা ঘাট সংলগ্ন কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের সামনে কয়েকটি ট্রাকে সামুদ্রিক মাছের মধ্যে প্যাকেট করে জাটকাগুলো রাখা ছিলো। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।জব্দ করা জাটকা এতিমখানায় দেওয়া হয়েছে।
এমবি





