সারাদেশে আজ সোমবার (২৮ জুন) ও আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) দু’দিন বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল রোববার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীর ডিমলায় ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডিমলায় ৮০ মিলিমিটার, সিলেটে ৪৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১৪ মিলিমিটার ও রংপুরে ১৩ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তথ্যসূত্র : বাসস।





