রাজধানীর পল্টন থেকে বিপুল পাইরেটেড পর্নো সিডি ও ১০টি ডিভিডি তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন- ইব্রাহিম ও উজ্জল।
রোববার দুপুরে র্যাব-৩ এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৩ এর মেজর মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পাইরেটেড পর্ণো সিডি ও ডিভিডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





