রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।
তার অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। নার্গিসের চাচা আবদুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাদিজা এখন অক্সিজেনের সাহায্যে শ্বাস নিচ্ছেন। লাইফ সাপোর্ট আবার দেওয়ার প্রয়োজন হবে কিনা বিকালে সেই সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।
গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওইদিন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা।
এসএম





