লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরে শ্বশুরবাড়ির ৫ জনকে কুপিয়ে জখম করেছে জামাই। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রায়পুর পৌর শহরের আব্বাস আলী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাড়ির মেয়ের জামাই নাজমুল হোসেন কামাল বৃহস্পতিবার রাতে শ্বশুর বাবর আলীর বাড়িতে বেড়াতে আসে। পূর্ব ঘটনার জের ধরে শ্বশুরবাড়ির লোকজন নাজমুলকে মারধর করে। এক পর্যায়ে নাজমুলও দা দিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে এলোপাতাড়ি কুপাতে থাকে। তার দায়ের কুপে শ্বশুর বাবর আলীসহ পরিবারের ৫ জন গুরুতর আহত হয়।
এমই





