বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় পুলিশি অভিযানে নিহতের ঘটনাগুলোতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, বেআইনি হত্যাকাণ্ডে জড়িত সকলকেই বিচারের আওতায় আনতে হবে।

একই সঙ্গে পেট্রলবোমা হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয়, জানুয়ারি থেকে ঢাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর রাজপথে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।

সংস্থাটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশ কঠিন সময় পার করছে। আর সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এমনটা যেন না হয় তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক অঙ্গনে সব পক্ষের নেতৃবৃন্দের।

তিনি আরো বলেন, রাজনৈতিক নেতারা তাদের সমর্থকদের জনসমক্ষে আহবান জানাতে হবে যে তারা যেন মানবাধিকতার লঙ্ঘনে সম্পৃক্ত না হয়।

এআই/জেডআই