সিরাজগঞ্জের বেলকুচিতে মজনু মিয়া নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ধুকুরিয়া বেড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মজনু মিয়া বেড়া গ্রামের বরকত উল্লাহর ছেলে ও উপজেলা জামায়াতের রুকন এবং ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, মজনু মিয়া বেলকুচি উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর, গ্রাম পুলিশ কানাই লাল সরকারের বাড়ি এবং ধুকুরিয়া বেড়া বাজারে আওয়ামী লীগ সমর্থকদের দোকানে অগ্নিসংযোগসহ তিনটি ফৌজদারী মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





