মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকবাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।আহতরা তারাশিমা এ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, তারাশিমা এ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসটি মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। প্রাথমিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ইআর