ঝিনাইদহে হরিণাকুণ্ডুর হতে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-ঢাকার উত্তরা সেক্টর-১২ এর বাসিন্দা নাজমুল হাসানের ছেলে সাথীন আহমেদ (৩৪) ও মানিকগঞ্জের সিন্দা গ্রামের মৃত করিম শেখের ছেলে আব্দুল রাজ্জাক (২৫)।
শুক্রবার হরিণাকুণ্ডুর ৭নং রঘুনাথ ইউপির মান্দিয়া গ্রামের ক্যানেল থেকে তাদের আটক করা হয়।
হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) রাজ কিশোর জানান, সাথীন ও রাজ্জাক চুয়াডাঙ্গা থেকে মাইক্রোবাসে ৭০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মান্দিয়া গ্রামের ক্যানেলের ওপর থেকে পুলিশ তাদের আটক করে।
এআই





