চট্টগ্রাম শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান ও ওমান এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইট থেকে ৫৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। সোনার এই বারগুলোর দাম প্রায় পৌনে তিন কোটি।
বৃহস্পতিবার রাত ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৪টি বার পাওয়া যায়। তবে এই ৫৪টি সোনার বারের কেউ মালিকানা দাবি করেনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে ওমান এয়ারে ওমান থেকে আসা যাত্রী নুরুচ্ছাফার কাছ থেকে ৫টি সোনার বার জব্দ করা হয়।’
জেএ





