বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে গিয়ে শেষ হয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। পরে নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর ত্রিশালে জাতীয়ভাবে ১ দিন ও স্থানীয়ভাবে ২ দিন কবি নজরুলের জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

এমকে