ডেমরায় একটি বিদেশি পিস্তল ও ৫১ পিস ইয়াবাসহ মো.পলাশ (২৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১১ টায় তাকে আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ১ টার দিকে ডেমরার পূর্ব ডগাইর গ্রীন সিটি এলাকার অলিউল্লাহর বাড়ি থেকে পলাশকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার নাজমুল হুদার ছেলে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার জানায়, উক্ত চিহ্নিত সন্ত্রাসী পলাশকে গোপন সংবাদের ভিত্তিতে আমেরিকার তৈরি একটি পিস্তল ও ইয়াবাসহ তার শয়নকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের ক্রসফায়ারে নিহত বড়ভাঙ্গা এলাকার শীর্ষ সন্ত্রাসী রুবেলের ভাগিনা এই পলাশ। ডেমরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাও রয়েছে। সে দির্ঘদিন ধরে ডেমরা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড-সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও জানায় ওসি।

এমই