২০ দলীয় জোটের ডাকা ২য় ধাপের টানা ৩৬ঘন্টা হরতালের সমর্থনে কুষ্টিয়ায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামীছাত্রশিবির কুষ্টিয়া শহরের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৯টায় শহরের মজমপুরে মিছিলটি হয়।মিছিলটি কুষ্টিয়া জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে পূর্বমজমপুরের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষেশিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা চালায়। এ সময় রাস্তায় অটোরিকশাসহ সবধরনেরযান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলের নেতৃত্ব দেন কুষ্টিয়া শহর অফিস সম্পাদক আহমেদগণি। মিছিলে অন্যান্যের মধ্যে সরকারী কলেজ সভাপতি, হরিপুর থানা সভাপতি, কেপিআই থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





