খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাসের চাপায় সুমাইয়া আক্তার নামে (৬) এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জাফর আহম্মদের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাটিরাঙ্গার বাইল্লাছড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় শিশু সুমাইয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাৎ হোসনে টিটু জানান, ওই বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তরে জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওএফ