কালিহাতীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ইংরেজী প্রথমপত্র পরীক্ষীয় মঙ্গলবার ২ পরীক্ষার্থীকে  বহিস্কার করা হয়েছে।

এরা হচ্ছেন নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজের দিপালী আক্তার ও মগড়া পালস উচ্চ বিদ্যালয়ের ফারুক হোসাইন।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসার উদ্দীন বলেন এলেঙ্গা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার অপরাধে ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

উল্লেখ্য কালিহাতীতে এবারের জেএসএসি পরীক্ষায় ৩ কেন্দ্রে ১২টি ভেন্যুতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৩৫ জন। এদের মধ্যে উপস্থিত ৫৯১৯ জন অনুউপস্থিত ১১৬ জন।

এমএ