কিশোরগঞ্জে চিত্রনায়িকা মৌসুমি আগমন ও আরএফএল প্লাস্টিক কোম্পানীর একটি শোরুম উদ্ভোধনকে কেন্দ্র করে মুসল্লী ও মৌসুমি ভক্তদের মধ্যে চরম উত্তেজনার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের শহীদি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মোতায়নে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৩ টার দিকে চিত্রনায়িকা মৌসুমি কিশোরগঞ্জ পৌর শহরের পুরানথানা এলাকায় শহীদি মসজিদ ঘেষা একটি আরএফএল প্লাস্টিক কোম্পানীর শোরুম উদ্ভোধন করার কথাছিল। নায়িকা মৌসুমি পৌছতে সন্ধ্যা পার হয়ে যায়।
এদিকে নায়িকা পৌছার সংবাদ পেয়ে মৌসুমির হাজারো ভক্তরা শহীদি মসজিদের সামনে তাকে দেখতে ভীড় জমায়।
এসময় রাস্তায় দু’পাশের যানবাহন চলাচল পুরোপোরি বন্ধ হয়ে গেলে ভক্তদের মধ্যে চরম হৈ-হোল্লা শুরু হয়। তা থামাতে গিয়ে অপেক্ষামান ভক্তদের শান্তনা দিতে আয়োজকরা প্রজেক্টেরের মাধ্যমে মৌসুমির বিজ্ঞাপণ প্রচার করে।
এ সময় পাশে ঘেষা মসজিদে থাকা মুসল্লীরা ও মাদ্রাসার ছাত্ররা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঠা নিয়ে ভক্তদের ধাওয়া দিতে চাইলে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মুসল্লী ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে মৌসুমি তার গাড়ী নিয়ে পুলিশের হেফাজতে থানায় আশ্রয় নেয়। পরে থানা থেকেই নায়িকা মৌসুমি ঢাকায় ফিরে যেতে বাধ্য হন ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদ ও মাদ্রাসা ঘেষা শোরুমটি থাকায় মুসল্লী ও ভক্তদের মধ্যে এমন উত্তেজনার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি পুরোপরি নিয়ন্ত্রণে রয়েছে।
এসএইচ





