নড়াইলে ডিআইজি’র আগমন উপলক্ষে নড়াইল সদর উপজেলাধীন ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে পুলিশ সুপারের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৮ জুলাই) পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজ ভূঁইয়া, হবখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বাসগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাসহ নড়াইল সদর উপজেলাধীন ১৩ টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, নড়াইল সদর সার্কেল মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (ক্রাইম), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন, উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম, এসআই ভবতোষ রায়, এসআই শেখর, এসআই ফারুকসহ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আগামী শনিবার ডিআইজি’র আগমন উপলক্ষে নড়াইলে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত প্রসঙ্গে ডিআইজি’র সাথে মতবিনিময় হবে। এছাড়াও নড়াইল জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে সকলকে উদাত্ত আহ্বান জানান।





