এবার পটুয়াখালীতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে।
লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সম্পর্কে কটুক্তি ও আওয়ামী লীগ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক রাসেদ উদ্জ্জামান পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ কোটি টাকার সমপরিমান পৃথক দুটি মানহানির মামলা দায়ের করেন। আদালত অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
ইআর





