কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৯ কেজি গাঁজা এবং ১টি কাভার্ড ভ্যান উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দুপুর ১টার দিকে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
র্যাব হেড কোয়াটারের গনমাধ্যম শাখার উপ-পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন সিলেট বাসষ্ট্যান্ড সংলগ্ন হাজী নুরুল হক মার্কেটের মেসার্স মদিনা ফল ভান্ডারের সামনে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (২২) ও মোঃ রাব্বি মিয়া (২০), গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুজনের কাছে থাকা মোট ১২৯ কেজি গাঁজা এবং ১টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সাথ জড়িত থাকার কারণে তাদের গ্রেফতার দেখিয়ে পুলিশে দেয়া হয়েছে।
জেইউ/কেএইচ





