ছোট্ট শিশু মারুফ হাসান (৮)। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর আরপিটি দাখিল মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র সে। বাম চোখে সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল শিশুটি। দারিদ্রের অন্ধকার ঘরে জন্ম হওয়ায় তার চোখের চিকিৎসা করাতে পারছিলেন না বাবা-মা।
প্রায় মাসখানেক আগে ওই মাদরাসা পরিদর্শনে গিয়েছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। হঠাৎ মারুফের দিকে তার দৃষ্টি আটকে যায়। বাম চোখে ঝাপসা দেখে মারুফ। আর ক’দিন গেলেই পুরোপুরি নিভে যেতো বাম চোখের আলো।
বিষয়টি পুরো উপলব্ধি করে এক মহতী উদ্যোগ নিলেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। নিজের টাকায় চিকিৎসা করানোর ব্যবস্থা করলেন মারুফকে। স্থানীয় চক্ষু হাসপাতালে মারুফের চোখে অস্ত্রোপাচার করান।
এরপরই ভাল হয় তার বাম চোখ। সে চোখে এখন স্পষ্ট করে সব দেখতে পাচ্ছে।

রোববার সুস্থ হয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সঙ্গে দেখা করতে আসে মারুফ হাসান ও মা শিরিনা খাতুন। বিভাগীয় কমিশনারকে জানালেন অশেষ কৃতজ্ঞতা ।
এমআইএস





