কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নিতা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

উপজেলার পাঠুয়াভাংগা ইউনিয়ানের মাইজহাটিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিতা মাইজ হাটি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিতা প্রতিদিনের মতো সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে আরবি শিক্ষার জন্য স্থানীয় একটি মক্তবে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়ত নামে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের রাব্বানী জানান, বাসটি পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেএ