নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মেরাজ শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হুগলা ইউনিয়নের নেতু শেখের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে কাজ করছিলেন মেরাজ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওএফ