টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ওজনে কম দেওয়ার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুর ই আলম সিদ্দিকী।

ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, ইস্টার্ড অফ ওয়েটস্ অ্যান্ড মেজার্স অর্ডিনেন্স ১৯৮২ এর ২৮ ধারায় কেজিতে প্রায় ৩০০ গ্রাম ওজন কম দেয়ার অপরাধে পার্ক বাজারের চার মুরগী ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমান ও তাদের ব্যবহৃত বায়োস্কেল(মুরগী মাপার যন্ত্র) জব্ধ করা হয়েছে।

জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হচ্ছেন, প্রতিজনের পাঁচ  হাজার টাকা করে আল আমিন (২৮),  হাবিব (২৮), হাবিবুর রহমান হাবু (৪৫) এবং শফিকুল ইসলাম শফিকে(৪২) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

কাওছার/এমই