শুক্রবার গভীর রাতে রাজধানী ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) বোমা বিশেষজ্ঞসহ ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৫ ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের রাজধানীর উত্তরা, টিকাটুলী ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

তারা হলো-রফিক আহমেদ ওরফে সাদিক (৩৬), ওমর হোসেন সাজুর ওরফে রবি (২৫), নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও সালাহউদ্দিন আহমেদ (২৯)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে হুজির বোমা বিশেষজ্ঞ ও কারিগরও রয়েছেন। তাদের কাছ থেকে ৫৫ ধরনের বোমার তৈরির সরঞ্জাম, উচ্চ মাত্রার বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এছাড়া বোমা তৈরির দুটি ল্যাবরেটরির সন্ধান পাওয়া গেছে।

ডিএমপি-এর ডিসি মাসুদুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীর বিভিন্ন প্রভাবশালী ও সমাজের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের ওপর বোমা হামলার পরিকল্পনা করছিল হুজি।

এ নিয়ে বিস্তারিত দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এ জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

জেউ, ইআর, জেএ