বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সংগঠিত যৌন হরানির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারও দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্র্যাক এবং এ্যাকশান এইড।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’ এবং ‘সোচ্চার হই প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি-যৌন হয়রানিকারী বর্বরদের ঘৃণা করি’ শীর্ষক পৃথক দুই মানববন্ধনে এ দাবি জানায় একশান এইড এবং ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব কর্মসূচী (মেজনি)

মেজনির প্রোগ্রাম ম্যানেজার তাহমিনা ইয়াসমিন বলেন, ‘উৎসবের মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এমন ঘটনা ঘটার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এখনও চুপ আছে। তাই নারীর নিরাপদ বাসস্থানের স্বার্থে অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এসময় তারা হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয়। প্ল্যাকার্ডে লেখা ছিলো- ‘যৌন হয়রানি বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন হরানির ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি’, ‘নারীদের জন্য নিরাপদ পরিবেশ চাই’, ‘এ ধরনের বর্বরতায় প্রশাসন নীরব কেন’ প্রভৃতি।

এ সময় ব্র্যাকের কর্মকর্তা চিত্তরঞ্জন সরকার, সারাহ খাতুন সহ বিভিন্ন সমাজকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এমএ/এসএইচ