ঢাকা: রাজধানীর বনানীতে ২টি অস্ত্রসহ যুবক যুবতীকে আাটক করেছে পুলিশ। রোববার সকালে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সবশেষ খবর অনুযায়ী ওই বাসায় আরও অস্ত্র আছে দাবি করে পুলিশ জানিয়েছে, আমরা নিশ্চিত যে ওই বাসায় বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূইয়া মাহবুব হাসান টাইম নিউজবিডি’কে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জোনায়েদ(২৮) এবং আফসারা(২৩)।
ওসি আটক ওই যুবতির বরাত দিয়ে জানান, আফসারা নিজেকে জোনায়েদের স্ত্রী বলে দাবি করেছে। ওই বাসায় আরও অস্ত্র আছে দাবি করে ওসি বলেন, আমরা বাসাটিতে তল্লাশীর চেষ্টা চালাচ্ছি। তবে ভিতর থেকে কলাপসিবল গেট লাগিয়ে দেয়া হয়েছে। আমরা এখনো অপারেশনে আছি। পরে বিস্তারিত জানানো হবে।
বনানী থানার এক সাব ইন্সপক্টের (তদন্ত) জানান, গ্রেফতারকৃতরা গাড়ি চোরাই চক্রের সদস্য। তাদের কাছ থেকে চোরাই হওয়া একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, জেইউ// ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি
[/b]