পাচার কারীদের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর এক শিশু সহ ১১ জন বাংলাদেশী কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে তাদেরকে বিজিবি গ্রহণ করেন।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান,শিশু সহ ১১ জন কিশোরী আড়াই বছর আগে ভারতে পাচার হওয়ার পর কলিকাতার মেদেনীপুর এলাকায় অবৈধ ভাবে বসবাস করার অভিযোগে সেখানকার পুলিশ তাদের গেফতার করে আদালতে পাঠায়। আদালত এই ১১ জন বাংলাদেশী কিশোরীকে ভারতের কলিকাতায় লিলুফা নামে এক সেল্টার হোমে রাখার নির্দেশ দেয়।

পরবর্তীতে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির প্রচেষ্টায় তারা বাংলাদেশে ফেরত আসে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির যশোর এরিয়া কো অর্ডিনেটার এ্যাড,নাসিমা খাতুন জানান,পোর্ট থানা থেকে এই ১১ জন কিশোরীকে আমাদের সেল্টার হোমে রেখে পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হবে।

এফএফ