ঠাকুরগাঁও শহরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণ করেছে কয়েকজন যুবক৷
শনিবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এ অভিযোগে মামলা করেছেন বলে থানার ওসি মশিউর রহমান জানান।
অপহৃত ওই কিশোরী শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
ওসি মশিউর জানান, মামলায় স্থানীয় আমিনুল ইসলাম তার বাবা ও মাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে তিনি জানান, সম্প্রতি আমিনুল বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি তাতে সাড়া দেয়নি।
“বুধবার সকাল প্রাইভেট পড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ইসলামসহ কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে যায়।”
মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি মশিউর জানান।
এসএম





