মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪-তে ইন্টারনেট সুবিধাসহ স্মার্টসিরিজ টুথব্রাশ দেখিয়েছে ওরাল-বি। এতে ব্রাশ করার সময় দাঁত ও মাড়ির বিভিন্ন অবস্থা সম্পর্কে তথ্য মোবাইলফোনে রেকর্ড হতে থাকবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394444612.jpg[/img]
ব্রিটিশ দৈনিক গর্ডিয়ান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত ওরাল-বি স্মার্টসিরিজ ইলেকট্রিক টুথব্রাশ সম্পর্কে জানিয়েছে, ব্রাশটি ব্যবহারকারীর দাঁত ব্রাশ করা পর্যবেক্ষণ করবে। এতে ব্যবহারকারী কীভাবে দাঁত ব্রাশ করেন ও ঠিকমতো দাঁত ব্রাশ হচ্ছে কি না, দাঁত বা মাড়ির কোথাও সমস্যা আছে কি না তা চিকিৎসককে জানাবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394444652.jpg[/img]
রেকর্ড করা ওই ডেটাগুলো পরবর্তীতে বিশ্লেষণ করে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় সহজ হবে।যুক্তরাজ্যে ২০০ ডলারে ব্রাশটি বাজারজাত শুরু হয়েছে।
[b]ঢাকা,১০মার্চ,টাইমনিউজবিডি//এআই[/b]