রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নার্সদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার থেকে এই কর্মবিরতি চলছে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে রাকিবুল ইসলাম নামে একজন চিকিৎসক নার্স বকুল রাণী দাসকে মারধর করায় বিক্ষোভে ফেটে পড়েন নার্সরা।
সূত্র জানায়, ডা. রাকিবুল ইসলাম এক গাইনি রোগীকে ক্যানুলা পরাতে বলেন বকুল রাণী দাসকে। কিন্তু তিনি ক্যানুলা পরাতে দেরি করলে ডা. রাকিবুল ইসলাম রুমের দরজা বন্ধ করে তাকে বেদম মারধর করেন।
মারধরের প্রতিবাদে হাসপাতালের নার্স ও বয়রা সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তিনদিনের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে সেখানে নার্সদের কর্মবিরতি চলছে।
সূত্র জানায়, এর মধ্যে চিকিৎসক রাকিবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





