নীলফামারীর কিশোরগঞ্জে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ মবু মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মবু ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

এমবি