যশোরের শার্শা উপজেলার জামতলা থেকে বৃহস্পতিবার বিদেশী অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ রুহুল কুদ্দুসকে (৪৫) আটক করেছে বিজিবি।

আটক রুহুল কুদ্দুস শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের কাদের বক্সের ছেলে।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, দুপুরে গোপন সংবাদে জানা যায়, রুহুল কুদ্দুস সন্ত্রাসী কাজের জন্য দলবল নিয়ে জামতলায় যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে রুহুল কুদ্দুসকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১টি ইউএসএ ৭.৬৫ মডেলের পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। মিজানকে পিস্তল, ম্যাগজিন, গুলিসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেআই