নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মামলার পলাতক আসামিসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযান বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো হয়।
এর মধ্যে সুধারাম মডেল থানায় দায়ের করা মামলার আসামি ৪ জন, হাতিয়ার ২, কোম্পানীগঞ্জের ৫, চরজব্বরের ২, বেগমগঞ্জের ১২, সেনবাগের ২ ও চাটখিল থানার ৩ আসামি রয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, গ্রেফতাররা মাদকসহ নিয়মিত মামলার আসামি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
কেএইচ





