বেনাপোল সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) রাত ১১টায় বেনাপোলের পুটখালী সড়কের এমপিমোড় থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।
স্থানীয় যুবক বাদশা জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সীমান্ত এলাকায় একা একা বসে থাকতে দেখে পাচারের সন্দেহ হয়। এসময় তারা মেয়েটির কাছে নাম-ঠিকানা জানতে চায়। কিন্তু সে সঠিকভাবেপরিচয়নাদিতেপারায়নিরাপত্তারকথা ভেবেপুলিশেরহাতেতুলে দেওয়াহয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি আপাতত তাদের হেফাজতে আছে। অভিভাবক পেলে তার হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় কোনো এনজিও সংস্থার কাছে দেওয়া হবে।
নাছির/এমআর





