নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির চলমান অবরোধ ও হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডেজড়িত থাকতে পারে এমন আশঙ্কায় মানিকগঞ্জ সদর থানা স্বেচ্ছা সেবক দলের নেতাসহ ৫জন, ঘিওরে ১জন, শিবালয়ে ১জন এবং সিংগাইরে ১জনকে আটক করা হয়।তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএইচ





