সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চট্টগ্রামে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে বিএনপির এক ও জামায়াতের চার কর্মী রয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার সীতাকুণ্ড এবং লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইআর