দিনাজপুরে সাত বছরের দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের (৫০) নামের এক আসামিকে ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের বড়বন্দর এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার করে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ১৯৯৪ সালে দিনাজপুর কোতোয়ালি থানায় দায়ের করা জিআর মামলায় আব্দুল কাদেরকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডাদেশ দেওয়ার ২০ বছরেও পুলিশ তার সন্ধান পায়নি। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরএম