পিরোজপুরের জিয়ানগরে গুপ্তধন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বালিাড়ার সাউথখালী এ্যাডভোকেট হুমায়ূন খানের বাড়ী থেকে ৬পিচ শতবছরের পুরাতন কয়েন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে ও লেবার সবুজ জানায়, রোববার সকালে এ্যাড. হুমায়ুন খানের বাড়ীর পুরাতন ঘরের মাটির বিট কাটার সময় লেবার সোহেল একটি মাটির পাতিলে কয়েনগুলো দেখতে পায়। সাথে সাথে ঐ বাড়ীর কেয়ারটেকার রমিজকে জানালে সে তার গায়ের কাপরে বেধে সবগুলো কয়েন নিয়ে যায়।

লেবার সবুজ, সোহেল ও কবির তার কাছ থেকে বিনিময় চাইলে রমিজ তা দিতে অস্বীকার করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

মঙ্গলবার সকালে বাড়ীর মালিক হুমায়ুন খান থানায় ৬পিচ কয়েন নিয়ে উপস্থিত হন। ঘটনাটি তদন্তের জন্য পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এলাকা পরিদর্শন করেন।

স্থানীয় জামাল জানায়, এই বাড়ীতে প্রায় ২০০ বছর আগে স্বর্ণের কুমার ও বিভিন্ন মূল্যবান রত্ন মাটিতে পুতে রাখা হয়েছিল। তা পাওয়ার জন্য এর বংশধররা অনেক খোঁজাখুঁজি করে আসছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি কে,এম, মিজানুল হক জানায়, রমিজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্ত চলছে।

এমআইএস