২১ বিজিবি ব্যাটালিয়নরে পুটখালী, দৌলতপুর ও ৪৯ বিজিবি বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেন্সিডিলসহ ৩ পাচারকারীকে আটক করেছে।

সোমবার সকালে সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৮),একই গ্রামের আব্দুল মালেকের এর ছেলে মুজিবর (২৫)ও পুটখালী গ্রামের দূরুদ সর্দার এর ছেলে রুবেল (২৩)নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও পুটখালী মাঠে মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার লাবলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ও দৌলতপুর বিজিবি একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ পাচারকারীকে আটক করেন। অপরদিকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালয়িনরে অধনিায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার লাবলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ও দৌলতপুর বিজিবি একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ পাচারকারীকে আটক করেন। আটকদের বরিুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

শেখ নাছির উদ্দিন/এসএম