ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় এস এস সি পরীক্ষা কেন্দ্রে নকলের অপরাধে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার পরীক্ষা চলকালীন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলো- সদর উপজেলার জিয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিপ্লব হোসেন, সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাছলিমা খাতুন, হরিণাকু- উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্বাধীন আহম্মেদ ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শাকিল হোসেন।

এমকে